জয়নুল আবেদীন,সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে গাইবান্ধার সাঘাটায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে কামালেরপাড়া ইউনিয়ন ছাত্রদল। গত শুক্রবার আয়োজিত এ কর্মসূচিতে সাঘাটা উপজেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক ও সাবেক জেলা ছাত্রদলের সদস্য সাইফুল ইসলাম সাহিদ ইকবাল, উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য এস কে মিলন, কামালেরপাড়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক সানজিদ কবির সৈকত, সাংগঠনিক সম্পাদক শামীম হোসেন, বোনারপাড়া সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মোহাইমিনুন রিমন, জুমারবাড়ি আদর্শ ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি নাজমুল ও
সহসভাপতি শাহ আলম উপস্থিত ছিলেন। এ ছাড়া জাদুরতাইড় টেকনিক্যাল বিজনেস ম্যানেজমেন্ট (বিএম) কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক আশিক ইসলাম, উপজেলা তারেক জিয়া সাইবার ফোর্সের সভাপতি মিরাজুল ইসলাম মিথুন, সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন ও ছাত্রনেতা মঈনুল হোসেনসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন। কর্মসূচিতে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই। সবুজ বাংলাদেশ গড়তে তরুণ সমাজকে এগিয়ে আসতে হবে। দেশ ও মানুষের কল্যাণে ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।