স্টাফ রিপোর্টার
কবি ডা. শিহানুল ইসলামের ‘বাইজি বাড়ির রেস্তোরাঁ’ কাব্যগ্রন্থের পাঠ উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। ২১ মে, বৃহস্পতিবার সন্ধ্যায় সোনাতলার শিল্প-সাহিত্য ও সংস্কৃতি কেন্দ্র ‘প্রয়াস’ কার্যালয়ে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। পাঠ উন্মোচন অনুষ্ঠানে কবি ডা. শিহানুল ইসলামের ‘বাইজি বাড়ির রেস্তোরাঁ’ কাব্যগ্রন্থের কবিতা পাঠ
করেন এবং কবিতাগুলো নিয়ে বিস্তৃত আলোচনা করেন লেখক-সম্পাদক ইকবাল কবির লেমন, ‘বাইজি বাড়ির রেস্তোরাঁ’ কাব্যগ্রন্থের কবি ডা. শিহানুল ইসলাম, সমাজকর্মী ও লেখক এম এম মেহেরুল, শিমন আহম্মেদ বাদল, জিয়া আল হাসান লিটন, রবিউল ইসলাম শাকিল ও শাহরিয়ার হাসিব।