নিজস্ব প্রতিবেদক
বগুড়ার সোনাতলা উপজেলার আলোকিত সামাজিক সংগঠন ‘আলোর প্রদীপ যুব সংগঠন’র ১৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষের চারা রোপণ ও বিতরণ কর্মসূচি পালিত হয়েছে। শনিবার সকালে সোনাতলার কাবিলপুরে আলোর প্রদীপ যুব সংগঠন কার্যালয়ে এ কর্মসূচি পালিত হয়। আলোর প্রদীপ যুব সংগঠনের চেয়ারম্যান এম এম মেহেরুলের সভাপতিত্বে কর্মসূচিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর বোর্ড সচিব, সহকারী অধ্যাপক আব্দুর রউফ হিরু, সোনাতলা নাগরিক কমিটির সাধারণ সম্পাদক সোহেল আহমেদ খান, প্রয়াস ও
বগুড়া বার্তা সম্পাদক ইকবাল কবির লেমন, উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক শফিউল্লাহ শফি, ফ্রী ভলান্টিয়ার্স অব বাংলাদেশের চেয়ারম্যান শিমন আহম্মেদ বাদল, সদর ইউনিয়ন কৃষক দলের সভাপতি জিয়াউর রহমান মোল্লা ও সুশাসনের জন্য নাগরিক- সোনাতলা উপজেলা কমিটির যুগ্ম সম্পাদক সাংবাদিক আব্দুর রাজ্জাক। এ সময় উপস্থিত ছিলেন আলোর প্রদীপ যুব সংগঠনের উপ-চেয়ারম্যান বাবলা হোসেন, প্রতিষ্ঠাতা সদস্য মামুনুর রশীদ, সাবেক সাধারণ সম্পাদক আহসান কবীর, তথ্য, প্রচার ও গণসংযোগ সম্পাদক সুমাইয়া ইয়াসমিন, সদস্য তাইফ মুশফিক জয়, আকাশ ও আশিক।