স্টাফ রিপোর্টার
আন্তর্জাতিক সাধারণ বিজ্ঞান অলিম্পিয়াডে রূপালী পদক অর্জন করেছে সোনাতলার কৃতিসন্তান, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী এ কে এম জাহিদ বিন আজাদ। রূপালী পদক বিজয়ের মধ্য দিয়ে সে থাইল্যান্ডে আন্তর্জাতিক মঞ্চে ৯০ টি দেশের প্রতিযোগীর সাথে প্রতিযোগিতায় অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছে। এ কে এম জাহিদ বিন আজাদ বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব, কবি-বিজ্ঞানী-লালন গবেষক ড. আজাদুর রহমান ও কবি উম্মে সালমা লিনা
আজাদের জ্যৈষ্ঠ পুত্র। জাহিদ বিন আজাদ এই অর্জন তার মৃত নানু, দিদি ও দাদুকে উৎসর্গ করেছ, সেইসাথে শিক্ষকমণ্ডলীসহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছে । আন্তর্জাতিক সাধারণ বিজ্ঞান অলিম্পিয়াডে রূপালী পদক বিজয়ী সোনাতলার কৃতি সন্তান, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী এ কে এম জাহিদ বিন আজাদকে অভিনন্দন জানিয়েছেন শিল্প-সাহিত্য ও সংস্কৃতি পরিবার 'প্রয়াস' সম্পাদক ইকবাল কবির লেমনসহ প্রয়াস পরিবারের সদস্যবৃন্দ।